প্রিয় কুমিল্লা ডেক্স :
ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন জসিম।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি জিয়া উদ্যানে যান। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) সকালে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন জসিম উদ্দিন জসিম।
কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসা. উর্মি আক্তার ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে জসিম উদ্দিন জসিম বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদের রাজনীতির প্রেরণা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের দেখানো পথে চলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী এলাকায় ফিরছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
কবর জিয়ারত শেষে তিনি কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার উদ্দেশে যাত্রা করেন।
