প্রিয় কুমিল্লা ডেক্স
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ ইনক’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন আবুল খায়ের আখন্দ, এসএম হামিদুল হক, মজিবুর রহমান ও গাজী সুলতান আহামেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মশিউর রহমান ভূইয়া, মো. কাউসার নিয়াজী, মো. আবুল হাসেম ও ইঞ্জিনিয়ার মো. শাহীন আলী।
প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাজী আসাদ উল্লাহ, মো. গোলাম কিবরিয়া ভূইয়া, ইঞ্জিনিয়ার শহীদ নূর ও সুজন ভূইয়া। সদস্য সচিব ছিলেন জাকির হোসেন, মো. আলাউদ্দিন, মো. বিল্লাল হোসেন ও মো. এরশাদুল রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ইঞ্জিনিয়ার এম এ কাদের ও সাধারণ সম্পাদক মো. রোবেল হোসেন রুবেল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা বিল্লাল হোসেন পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, এডভোকেট মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার মহসিন আখন্দ, অধ্যক্ষ খোরশেদ আলম, সহকারী শিক্ষক ইমাম উদ্দিন আখন্দ, মো. জামাতুল ইসলাম, গোলাম মোস্তফা, বজলুল রহমান, আবদুল কুদ্দুস, হেদায়েত উল্লা, মনির হোসেন, হাফিজুর রহমান সরকার, আবুল বাশারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
