Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে দুটি অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও পাইপসহ সরঞ্জাম অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলা মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় আনসার ও উপজেলা ভূমি কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় দুটি অবৈধ ড্রেজার মেশিনের প্রায় এক হাজার ফুট পাইপ, দুইটি মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করে অকেজো করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *