প্রিয় কুমিল্লা ডেক্স :
বাংলাদেশ স্কাউটস সর্বদাই দেশের প্রয়োজনে সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা কুমিল্লা মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন পূর্বে কুমিল্লা জেলা হাইওয়ে পুলিশ ও কুমিল্লা জেলা প্রসাশনের আয়োজনে ট্রাফিকিং বিষয়ক প্রশিক্ষণ ছাতা ও জ্যাকেট বিবতরন অনুষ্ঠান ময়নামতি হাইওয়ে থানার মাঠে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্ল্ ারিজিয়নের হাইওয়ে সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদকও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। কুমিল্লা হাইওয়ে পুলিশ কুমিল্ল্ ারিজিয়নের হাইওয়ে অতিরিক্ত সুপার কীর্তিমান চাকমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠ পত্রিকার কুমিল্লার নিজস্ব প্রতিবেদক মীর শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন হাউজিং এসেষ্ট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমন পিআরএস, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারি রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাকিব বিন মোস্তফা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট বাবুল মিয়া।
মহাসড়ক কুমিল্লা জেলার যানজট নিরসনে আটটি স্পটে আগামী তিন দিন দায়িত্ব পালন করবে কুমিল্লা জেলা রোভার স্কাউট সদস্যরা। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, সোনার বাংলা কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলদেশ সার্ভে ইন্ষটিটিউট, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ,কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আব্দুল গণি মুক্ত স্কাউট গ্রুপ, তিতাস মুক্ত স্কাউট গ্রুপ, লালমাই মুক্ত স্কাউট গ্রুপসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন।
