Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ইউএনও মাহমুদা জাহানের সঙ্গে মতবিনিময় করেন।
পরে উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, অলি উল্লাহ মৈশান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, ব্রাহ্মণপাড়ায় জেলা পরিষদের ডাকবাংলো সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পরিষদের আওতাধীন উপজেলার সব প্রকল্পের সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *