Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থনে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৪টায় সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের আয়োজনে একটি গনমিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট কামাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, এমদাদুল হক সবুজ, মো. জামাল হোসেন রেজভী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *