Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


‎আমাদের অবস্থান স্পষ্ট। অন্যায়, জুলুম ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আমাদের এই আন্দোলন আরো বেগবান হবে। জনগণের অধিকার, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য। আমরা আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য থেকে কখনো পিছু পা হবো না। আগামীদিনে একটি সুন্দর ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা আইটি কনভেনশন হল রুমে কুমিল্লাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, যারা ভোট কেন্দ্র দখল করার পায়তারা করছেন তাদের আশা কখনো পূর্ণ হবে না। কাপনের কাপড় পড়ে ভোট কেন্দ্রে যাবো। বিজয় না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বো না। এতে কুমিল্লাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনমেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মজুমদার এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহীম রনি, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষণা করা হয়। এসময় কুমিল্লাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *