Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স

ব্রাহ্মণপাড়াঃ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৫- বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের এমপি পদপ্রার্থী হাজী জসিম উদ্দিন৷ এসময় তিনি বলেন- বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কোন দিন মাথানত করেনি৷ হাজারো অন্যায়, নির্যাতন, মামলা, হামলার পরেও দেশ ছেড়ে যায়নি৷ তিনি সাবেক তিন বারের প্রধান মন্ত্রী ছিলেন৷ দেশের মানুষকে ভালবেসে দেশেই মৃত্যুবরণ করেছে৷ কিন্তু দেশ ছেড়ে পালায়নি৷ এ আপসহীন নেত্রীর সুযোগ্য সন্তান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ৷ তারেক রহমান একমাত্র নেতা যিনি দেশ কিভাবে চালাবে তার রুপরেখা আগেই ৩১ দফার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌছে দিয়েছে৷ তাই আসুন সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় ধানের শীষে ভোট দিন৷ রবিবার ১১ জানুয়ারি বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকায় সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কুমিল্লা ৫ – বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের এমপি পদপ্রার্থী হাজী জসিম উদ্দিন৷ মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামছুল আলম ভূইয়া এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার,সহ-সভাপতি সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া,আইন বিষয়ক সম্পাদক এড. শাহজাহান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাকির খান সম্রাট, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া৷ বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *