Spread the love

নিজস্ব প্রতিবেদক


আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে থাকবে না কোন বৈষম্যে। আসুন দল মত নির্বিশেষে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। (১১ জুন) বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রামে সৌজন্যে সাক্ষাতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কোরআনের আইন দিয়েই আগামীর বাংলাদেশ চলবে। সেজন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এসময় দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, হাফেজ মো. শামীম, আব্দুল্লাহ আল যুবায়েরসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *