Spread the love

নিজস্ব প্রতিবেদ


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পেছনের পুকুরে ডুবে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ জুন ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফাত ( ৮ ) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের গুল মন্দের বাড়ির প্রবাসী জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু আরাফাত বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠোনে খেলছিল। একসময় তাকে খোঁজ করলে তাকে উঠোনে পাওয়া যায়নি। পরে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজেও না পেয়ে বাড়ির পেছনের পুকুরে খোঁজ করেন স্বজনরা। পরে বাড়ির পেছনের পুকুরের পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে পড়া শিশুটির মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *