প্রিয় কুমিল্লা ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন-এর কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করা করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর হাজী জসিম উদ্দিনের সমর্থিত নেতাকর্মীরা বলেন, কুমিল্লা-৫ আসনটি হাজী জসিম উদ্দিনের নিজের এলাকা। এই এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
তারা আরও বলেন, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাধারণ মানুষ হাজী জসিম উদ্দিনকে সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে হাজী জসিম উদ্দিন কুমিল্লা-৫ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
