Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

অচিরেই বাংলাদেশ প্রাণ তারেক রহমান আসছে অতএব ঘরে বসে থাকার সময় নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৫ – আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন৷ তিনি বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে উঠে পরে রেগেছে একটি মহল৷ দেশের শাস্তি নষ্ট করতে ওসমান হাদির উপর হামলা করেছে দুর্বৃত্তরা৷ সবাইকে সজাগ থাকতে হবে৷ রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে সাধারন ভোটাররা৷ তাই ঘরে বসে না থেকে ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চান৷ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌছে দিন৷ তবেই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ৷ শুক্রবার( ১৯ ডিসেম্বর) সন্ধায় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন৷ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ডা. মোঃ মাসুদ হায়দার এর পরিচালনায় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আনিসুল রহমান রিপন ভূইয়া, অর্থবিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম মিঠু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির হোসেন, প্রচার সম্পাদক হাজী মোঃ আমানত খান, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান,যুগ্মআহবায়ক সাইদুর রহমান হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্মআহবায়ক মোঃ গাজী সাইদুল ইসলাম এমরান, যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, সাবেক যুগ্মআহবায়ক মোঃ শাহজালার থান, উপস্থিত ছিলেন সাবেবাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ওমর ফারুক৷ উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *