প্রিয় কুমিল্লা ডেক্স
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী মোঃ আমানত খান৷ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হাজী জামসেদ আলী৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন মেম্বার,মোঃ সাইদুর রহমান হোসেন যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদল, মোঃ শাহ জালাল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদল,মোঃ ওমর ফারুক পল্টু সভাপতি, সাহেবাবাদ ইউনিয়ন যুবদল,মোঃ রমিজ উদ্দিন মেম্বার সাধারণ সম্পাদক, সাহেবাবাদ ইউনিয়ন যুবদল,মোঃ তাজুল ইসলাম সভাপতি, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল, মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল৷ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল, মোঃ মাহবুব আলম, ইতালি প্রবাসী,মোঃ রাসেল, সাহেবাবাদ ইউনিয়ন যুবদল৷ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ৷ জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন৷
