প্রিয় কুমিল্লা ডেক্স :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের সঙ্গে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং থানার সঙ্গে গণমাধ্যমের সমন্বয় জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে নবাগত ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ব্রাহ্মণপাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং যে কোনো তথ্যের ক্ষেত্রে পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম হোসেন এবং সদস্য হাবিবুর রহমান সোহেল ও সোহেল খান চৌধুরী।
সভা শেষে সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং ব্রাহ্মণপাড়ার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
