Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স:

মাদকদ্রব্য উদ্ধার ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় গত অক্টোবর মাসের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা ‘জেলার শ্রেষ্ঠ থানা’ নির্বাচিত হয়েছে। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে এসআই মেহেদী হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ওসি সাজেদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জানা গেছে, গত অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় ব্রাহ্মণপাড়া থানা এ সম্মান অর্জন করে। পাশাপাশি জননিরাপত্তা বিধান, জনগণের আস্থা অর্জন ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে ওসি সাজেদুল ইসলামের প্রতি সহকর্মীদের মাঝেও প্রশংসা বাড়ে। পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। জনগণের সেবায় আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার এবং আমার সহকর্মীদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং কাজের প্রতি উৎসাহ যোগাবে। তিনি আরও জানান, যোগদানের পর প্রথম মাসেই সার্বিক মূল্যায়নে ব্রাহ্মণপাড়া থানা জেলার প্রথম স্থান অর্জন করে। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে তাঁকে নির্বাচিত করায় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *