Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


“আমি বাল্যশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের জেন্ডার প্রোমোটার ফাতেমা আক্তার এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হালিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *