Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট সৃষ্টি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা সদর বাজার এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অভিযানে পাঁচজন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অটোরিকশা চালকরা নিয়ম বহির্ভূতভাবে ভাড়া আদায়, যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র পার্কিং ও অনিয়মের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *