Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন তারেক রহমান। সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা সদরের বাসিন্দা।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে শিক্ষা জীবন সম্পন্ন করেন। পরে তিনি ৪০ তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলা ভূমি অফিসকে দালাল ও প্রতারক মুক্ত রাখতে কাজ করব। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার। এ ব্যাপারে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *