Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। 

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান।

দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহযোগিতা করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

বিভি/এআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *