Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের খতিব ও ইমাম মোঃ কাজি নজরুল ইসলামকে ৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও এক লক্ষ টাকার নগদ চেক তুলে দেওয়া হয়। একই দিনে নতুন খতিব মুফতী মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, ডাক্তার লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ ও শওকত হোসেন ইমন।

মসজিদ কমিটি জানায়, ইমাম কাজি নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রুবেল, ইকরাম, রাব্বানীসহ কালিকাপুর গ্রামের অসংখ্য মুসল্লি।

সংবর্ধনা শেষে লালগালিচা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তাঁর নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়। বিদায়ী এই আয়োজনটি ছিল এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *