Spread the love

কুমিল্লা বুড়িচং মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ খাইয়ে ও অন্ডকোষে এসিড ঢেলে ১৪ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে বুড়িচং থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) এবং সাইমুন (১৬) পুলিশ জানায়, গত দুইমাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমুন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করায়। অ্যাসিড ছুঁড়ে দেয় তার অন্ডকোষে। ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যায় শিশুটি। এই বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যার ঘটনা দুই জনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *