Spread the love

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ কারাবন্দি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময়ে আসামি করিম ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন।

চট্টগ্রাম মেট্টো আদালতের পুলিশের পরিদর্শক শাহিনুর আলম বলেন, কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় কোতোয়ালি ও সদরঘাট থানার দুই মামলায় পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আসামি সশরীরে উপস্থিত ছিলেন না, ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শুনানির সময় ফজলে করিম চৌধুরী নিজেকে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য বলে জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম শহরের কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন। তারপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *