Spread the love

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভারের আয়োজনে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ও বিপি দিবস উপলক্ষ্যে র‌্যালি, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনও আলোচনা সভা গত ২২ ফেব্রুয়ারি জেলা রোভারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর পরিচালনায় ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো: মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো: আবু তাহের, কুমিল্লা জেলা স্কাউটসের কমিশনার ও কুটুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল কবির, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাঈনুদ্দীন খন্দকার।
ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতাম মুহাম্মদ ইলিয়াস শাহ, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, রুপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো: কবি উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুস সাকিব বিন মোস্তফা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল যে স্বপ্ন দেখেছিলেন—যুব সমাজকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার এ লক্ষে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছেন।
স্কাউটিং শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি জীবনদর্শন। একজন প্রকৃত স্কাউট সব সময় দেশের উন্নয়নে, সমাজের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি বদ্ধ।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন কুমিল্লা জেলার কুমিল্ল ভিক্টোরিয়া সরকারি কলেজ, ক্যান্টমেন্ট কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, সোনার বাংলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *