Spread the love

স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চন্ডিপুরের শিক্ষাবিদ ও রাজনীতিক শারমিন সুলতানা আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অধ্যাপক ও হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মজিদ দেওয়ান কলেজ,শিক্ষাগতভাবে মাষ্টার্স ডিগ্রিধারী শারমিন সুলতানা দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

তার স্বামী ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত রেদোয়ান আহমেদ ডিগ্রী কলেজ–এ ছাত্র রাজনীতি করেন। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।পরবর্তীতে বুড়িচং–ব্রাহ্মণপাড়ার বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন জসিম–এর সঙ্গে থেকে সক্রিয়ভাবে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

তার স্বামী সাদেক আহম্মেদ ভূইয়া, ৮ নং মালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, তিনি জানান “শারমিন সুলতানা দীর্ঘদিন ধরে নারীদের শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন। ভবিষ্যতেও নারীদের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তিনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন।”উল্লেখ্য, জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়। দল বা জোট তাদের প্রাপ্ত আসন অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেয় এবং একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।জাতীয়তাবাদী পরিবার থেকে উঠে আসা শারমিন সুলতানা বলেন, “নারীদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।”স্থানীয় রাজনৈতিক মহলে তার প্রার্থিতা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *