Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে সাবিহা সুলতানা। সে ইক্বরা একাডেমী-এর ৪র্থ শ্রেণির ছাত্রী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মেধাবী শিক্ষার্থী সাবিহা সুলতানার এই সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। তার বাবা মোঃ আব্দুস সামাদ একজন শিক্ষক। শিক্ষকের পরিবারে বেড়ে ওঠা সাবিহা সুলতানা ছোটবেলা থেকেই অধ্যবসায়ী ও মনোযোগী।
সন্তানের এমন অর্জনে আবেগাপ্লুত বাবা মোঃ আব্দুস সামাদ বলেন, “আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা ও মেয়ের পরিশ্রমের ফলেই আজ সে সারা দেশে প্রথম হয়েছে। আমি চাই সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশের সেবা করুক। সকলের দোয়া প্রার্থী।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, “সাবিহা সুলতানার এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, এটি পুরো ব্রাহ্মণপাড়ার গর্ব। তার এই অর্জন প্রমাণ করে মেধা ও পরিশ্রম থাকলে গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন সম্ভব। আমরা আশা করি, সে ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।
ইক্বরা একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য গোলাম রাব্বানী সরকার বলেন, “আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্বিত। এটি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রমেরও স্বীকৃতি।
ইক্বরা একাডেমির পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান বলেন, “সাবিহা সুলতানার এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য ঐতিহাসিক অর্জন। আমরা সবসময় শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিয়ে থাকি। তার এই প্রথম স্থান অর্জন আমাদের সেই প্রচেষ্টারই ফল। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ইক্বরা একাডেমী আরও মেধাবী শিক্ষার্থী উপহার দেবে। সাবিহা সুলতানার এই অসাধারণ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়। এটি ইক্বরা একাডেমী, নাগাইশ গ্রাম এবং সমগ্র ব্রাহ্মণপাড়াবাসীর জন্য এক গর্বোজ্জ্বল অধ্যায়। তার সাফল্যের আলো ছড়িয়ে পড়ুক দূর থেকে দূরান্তে—এমনটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *