Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ বিএনপি নেতা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ যোহর বড়ধুশিয়া আদর্শ কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
হুমায়ুন কবির খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম, বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন।
এ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামী এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *