Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্রামুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্রামুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *