Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মাহফুজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, ব্রাহ্মণপাড়া গ্রামীন জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি মোহাম্মদ নুরুল হক সরকার ফারুকসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *