Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স:


কুমিল্লার ব্রাহ্মণপাড়াউপজেলার জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ কে এম জাহাঙ্গীর আলম মাস্টার, মো. আবুল কালাম আজাদ, মো. আমীর হোসেন, মো. ইমাম হোসেন, মো. জাকির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. দুলাল মিয়া ও মো. মনির হোসেন। ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়—
মো. আমীর হোসেন ১৮৭ ভোট পেয়ে প্রথম, মো. জাকির হোসেন ১৮৫ ভোট পেয়ে দ্বিতীয়, মো. দুলাল মিয়া ১৭৮ ভোট পেয়ে তৃতীয় এবং মো. মনির হোসেন ১৭১ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে সাধারণ অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে মাসা. মনয়ারা বেগম ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা আক্তার পেয়েছেন ১৩৪ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকতার ভূঁইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে ছিলেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিন ও মো. হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল।
পুরো ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *