Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয় নবনির্বাচিত ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি, কুমিল্লার কৃতিসন্তান ডাঃ হারুনুর রশীদ-এর সম্মানে। বৃহস্পতিবার (২০২৫) ঢাকার ড্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের শীর্ষস্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, ছাত্র, যুব ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ হারুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ডাঃ হারুনুর রশীদ কুমিল্লার গৌরব, তিনি কেবল চিকিৎসা ক্ষেত্রেই নয়, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে ড্যাব আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আঃ সালাম, সাবেক ভিপি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়; ইসমাইল খান শাহীন, সাবেক সভাপতি তিতুমীর কলেজ ছাত্রদল; সরকার জসিম উদ্দিন সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্রদল; তাহসান রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্রদল; খোরশেদ আলম, সদস্য ৬নং ওয়ার্ড বিএনপি মুগদা থানা ঢাকা মহানগর দক্ষিণ; মোঃ লোকমান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজাপুর ইউনিয়ন বিএনপি; মোঃ শরীফ, সাধারণ সম্পাদক জাসাস বুড়িচং উপজেলা; নাজমুল হক, সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ পেশাজীবী সংগঠন; মোঃ জসিম উদ্দিন ভুইয়া, সহ-সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিকদল; কায়কোবাদ, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ; মামুন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর; সালাউদ্দিন, সাধারণ সম্পাদক কুমিল্লাস্হ ছাত্রকল্যাণ তিতুমীর কলেজ ছাত্রদল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— যুবনেতা আইয়ুব সরকার, যুবনেতা আমির হোসেন, যুবনেতা সাইফুল ইসলাম রাসেল, যুবনেতা আশরাফুল, ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা রাজু মোল্লা, ছাত্রনেতা রাসেল মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা আলামিন, এডভোকেট সাইফুল, যুবনেতা হেলাল, ছাত্রনেতা আরিফ, ছাত্রনেতা নেয়ামত উল্লাহ প্রমুখ।

বক্তারা নবনির্বাচিত সভাপতি ডাঃ হারুনুর রশীদকে অভিনন্দন জানিয়ে বলেন, চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ড্যাব আজ তাঁর নেতৃত্বে নতুন গতিপথে এগিয়ে যাবে। জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে সকলেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *