Spread the love

এম রুহুল আমিন


কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক যুবকের বাড়ীর পাশ থেকে মরদেহে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মোঃ মিনহাজ (৩০), তিনি আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর উত্তর পাড়ার মৃত আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে। নিহত মিনহাজ ১ সন্তানের জনক। সে আমেরিকার জাবার প্রস্তুতি চলছিলো। তার মা এবং বড় ভাই আমেরিকাতে রয়েছে।
নিহত মিনহাজের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়। রাতে এশার নামাজের পরেও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের সন্দেহ হয়। আশেপাশে খোঁজাখুজি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সাথে একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের সন্দেহ করছেন, মিনহাজকে কেউ হত্যা করেছে। সংবাদ পেয়ে বাংগরা বাজার থানার পুলিশ লাশ উদ্ধার করেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃতদের সুরতহালের রিপোর্ট তৈরির সময় তাঁর কপালে ক্ষতের চিহ্ন পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *