Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

কুমিল্লার বুড়িচংয়ের পীর যাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ড্রেজার মেশিনটিও বিকল করে দেওয়া হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক ও বুড়িচং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।

এবিষয়ে বুড়িচংয়ের ইউএনও তানভীর হোসেন বলেন, দক্ষিণ শ্যামপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ধরনের কর্মকাণ্ড নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *