Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও গর্তে ভরা কুমিল্লা-বাগড়া সড়ক অবশেষে সংস্কারের উদ্যোগ পেল স্থানীয়ভাবে। তবে তা সরকারি উদ্যোগ নয়, মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৫ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ প্রার্থী হাজী জসিম উদ্দিন নিজেই।

বুড়িচং উপজেলার কালিকাপুর, ফকির বাজারসহ আশপাশের এলাকায় সড়কজুড়ে তৈরি হওয়া বড় বড় গর্ত ও জমে থাকা পানি স্থানীয়দের জন্য যেন ছিল দুর্ভোগের অন্তহীন যন্ত্রণা। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী ও যানবাহনচালকরা ভোগান্তি পোহাচ্ছিলেন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে।

এমন পরিস্থিতি দেখে আর চুপ করে থাকতে পারেননি হাজী জসিম উদ্দিন। তিনি ব্যক্তিগত অর্থায়নে, নিজের ‘জসিম উদ্দিন ফাউন্ডেশন’-এর কর্মী ও স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে পড়েন। হাতে কোদাল তুলে নিয়ে একেবারে সাধারণ শ্রমিকের মতো অংশ নেন সংস্কার কার্যক্রমে। এতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

মানুষের কষ্ট কমানোই আমার রাজনীতি বললেন হাজী জসিম উদ্দিন। তিনি বলেন, মানুষের কষ্ট কমানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। সরকারের দায়িত্ব হলেও সাধারণ মানুষের স্বার্থে আমি সবসময় প্রস্তুত আছি। আমার এই কাজ চলমান থাকবে।

হাজী জসিম উদ্দিনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ ও পথচারীরা। তাদের ভাষ্যে, এ ধরনের মানবিক কাজ তিনি আগেও করেছেন। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ভয়াবহ বন্যায় ত্রাণসামগ্রী নিয়ে ছুটে যাওয়া প্রতিবারই তিনি প্রমাণ করেছেন তিনি মাটি ও মানুষের নেতা।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এভাবেই তিনি জনগণের পাশে থেকে জনস্বার্থে কাজ করে যাবেন।

মানুষের নেতা হিসেবে জায়গা করে নিচ্ছেন
হাজী জসিম উদ্দিন জসিম। একদিকে যখন দেশের বিভিন্ন স্থানে অবকাঠামো উন্নয়নে ব্যর্থতার অভিযোগ উঠছে, তখন নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে হাজী জসিম উদ্দিন প্রমাণ করলেন, সত্যিকারের রাজনীতি মানে হলো মানুষের পাশে দাঁড়ানো। তার এই পদক্ষেপ শুধু রাস্তার খানাখন্দ মেরামত নয়, বরং মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *