Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া

প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ — এই চার ইউনিয়নের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ময়নামতি উপজেলা বাস্তবায়নের কাজ আজ থেকে শুরু হলো সাবরেজিস্টার অফিসের গেজেট প্রকাশের মাধ্যমে।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষ নানা প্রতিকূলতায় গোমতী নদীর মাধ্যমে বিভক্ত হয়ে আছে। উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন, থানা ও সাবরেজিস্টার অফিসসহ সরকারি বিভিন্ন সেবার দূরত্ব থাকায় মানুষকে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে জমি ক্রয়-বিক্রয় ও দলিল নিবন্ধনের জন্য তাদের কষ্ট স্বীকার করতে হয়। তাই উপজেলা ও সাবরেজিস্টার অফিস স্থাপন ছিল তাদের দীর্ঘদিনের দাবী, যা আজ আমি বাস্তবায়ন করতে পেরেছি।

তিনি আরও জানান, ময়নামতিকে পূর্ণাঙ্গ উপজেলা করার দাবিও শিগগিরই বাস্তবায়ন করা হবে। এ এলাকার উন্নয়ন হলে কুমিল্লা ও দেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হবে।

সোমবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজের হলরুমে চার ইউনিয়নের জন্য নতুন সাবরেজিস্টার অফিসের গেজেটের কাগজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সহধর্মিণী নিতা ইয়াসমিন। প্রধান মেহমান ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার এডভাইজার ও সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম দিদার মৈশান।

সভাপতিত্ব করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মুনতাকিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মবিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও মা’ই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবু মুছা,যুগ্ম আহ্বায়ক ও তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জিল্লুর রহমান,অধ্যক্ষ হুমায়ুন কবির,মাওলানা মুহাম্মদ মফিজুল হক,নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খান, সাবেক যুগ্ম সম্পাদক মো. এনায়েত করিম ভূঁইয়া, আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম লাভলু,বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ফারুক, বিএনপি নেতা মাহাবুব আলম, মো. আবুল হাসান, নাসির উদ্দীন, জয়নাল আবেদীন হাজারী,শামীমুল বাবুল, বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, মিজানুর রহমান, মতিউর রহমান সেলিম ও মহসিন কবির প্রমুখ।সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *