Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত সড়কের ক্ষতি ও মালামাল নামিয়ে যানজট সৃষ্টি করার দায়ে একটি ট্রাক্টরের চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদর এলাকার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা পরিষদ সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে অতিরিক্ত মাল বহন করা অভিযুক্ত ট্রাক্টরটি সড়কের ওপরেই পণ্য খালাস করছিল। এতে নতুন ঢালাই করা সড়কের ক্ষতি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। তাৎক্ষণিকভাবে পথচারী ও যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
ইউএনও মাহমুদা জাহান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতার প্রমান পান। এসময় ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, “সদ্য নির্মিত রাস্তায় এমন বেপরোয়া যানবাহন চলাচল একদিকে যেমন রাস্তার ক্ষতি করছে, অন্যদিকে জনদুর্ভোগ বাড়াচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত সড়কের ক্ষতি ও মালামাল নামিয়ে যানজট সৃষ্টি করার দায়ে একটি ট্রাক্টরের চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *