Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া

শিক্ষা জাতীর মেরুদণ্ড৷ কোন জাতিই শিক্ষা ছারা সামনের দিকে এগুতে পারেনা৷ আমাদের বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক নারী৷ নারীদের বাদ দিয়ে কোন ভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়৷ তাই দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ মা শিক্ষিত হলে তার সন্তান শিক্ষিত হবে৷ তাই আসুন সবাই মিলে নারী শিক্ষার মান উন্নয়নে কাজ করি৷ তবেই শহীদ জিয়ার স্বপ্নের সোনা বাংলা তৈরি করে সম্ভব হবে৷ গতকাল শনিবার ১২ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের প্রফেসর সেকান্দর আলী ভূইয়া গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন কুমিল্লা -৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন৷ স্কুলের সভাপতি অবসরপ্রাপ্ত জজ এ এস এ মাহফুজ এর সভাপতিত্বে, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোসাঃ শাহনাজ আক্তার এবং সিনিয়র শিক্ষক সৈয়দ মোস্তফা কামাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি এড. মিতা ইয়াসমিন, চীফ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মালেক, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. সৈয়দ মুনতাজিম আলী,প্রভাষক মোঃ ইমতিয়াজ আহমেদ৷ গার্লস স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরাম হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস মোঃ মাহাবুবুর রহমান দিদারুল ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া,শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক জয়নাল হোসেন হাজারী, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলী, গাজী ইস্রাফিল ভূইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *