Spread the love


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এর রাজনৈতিক পিএস ও চাচাত ভাই রৌমারী থানাধীন মন্ডলপাড়া এলাকার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে কুড়িগ্রাম সদর এলাকার পিটিআই এলাকা থেকে বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ ইং দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *