Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :

কুমিল্লা দেবীদ্ধারের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ লক্ষীপুর বাস ষ্ট্যান্ড এলাকায় দ্রুততগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ লক্ষীপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন মসজিদে কোবার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, সাইদুল মহাসড়কের কংশনগর থেকে দেবীদ্বারের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতি থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় সাইদুল সড়কে ছিটকে পড়ে। তার মাথা ফেটে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় কোন হেলমেট ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরিবার তার লাশ বাড়িতে নিয়ে যায়। পুলিশ সেখানে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *