Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স “


কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
এদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
দুই অভিযানে মোট জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ প্রায় ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে তেল ও লুব্রিকেন্ট পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *